২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ভারপ্রাপ্ত মেয়র দিলু

বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ওয়ার্ড কমিশনার আওলাদ হোসেন দিলুকে নিযোগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বরিশাল, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ওয়ার্ড কমিশনার আওলাদ হোসেন দিলুকে নিযোগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় তাকে নিয়োগ দেওয়া হয়। আওলাদ হোসেন দিলু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তার নিয়োগপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষর করে বিষয়টি ফোন করে জানিয়েছেন। বরিশাল সিটি মেয়র এডভোকেট মজিবর রহমান সরোয়ারকে যৌথবাহিনী ৩০ এপ্রিল গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১২৮ ঘ.