২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল ভাঙতে পারে এমন কিছু বলা খালেদার উচিত নয়: আশরাফ

দলে ভাঙন সৃষ্টি হতে পারে এমন কোনো কথা খালেদা জিয়ার বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন। বুধবার দুপুরে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, ''চেয়ারপারসনের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। তবে উনি সংস্কারকারীদের যেভাবে ষড়যন্ত্রকারী বলছেন, তা সঠিক হয়নি। আমরা দলের মঙ্গল চাই, উনিও দলে ঐক্য চান। সেজন্য দলে ভাঙন সৃষ্টি করতে পারে এমন কথা উনারও বলা উচিৎ নয়, আমরাও বলব না।'' খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''উনি কেন গ্রেপ্তার হবেন!''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলে ভাঙন সৃষ্টি হতে পারে এমন কোনো কথা খালেদা জিয়ার বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন। বুধবার দুপুরে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, ''চেয়ারপারসনের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। তবে উনি সংস্কারকারীদের যেভাবে ষড়যন্ত্রকারী বলছেন, তা সঠিক হয়নি। আমরা দলের মঙ্গল চাই, উনিও দলে ঐক্য চান। সেজন্য দলে ভাঙন সৃষ্টি করতে পারে এমন কথা উনারও বলা উচিৎ নয়, আমরাও বলব না।'' খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''উনি কেন গ্রেপ্তার হবেন!'' আশরাফ হোসেন জানান, বিএনপির কাউন্সিলের প্রাথমিক কাজ চলছে। আগস্টের পর কাউন্সিল হতে পারে। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) জেড এ খানও মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। মহাসচিবের বাসা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "যারা সংস্কার চান না, তারা দলের ভালোও চান না।" সংস্কারপন্থীদের সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যকে চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত মতামত অভিহিত করে জেড এ খান বলেন, "দলের নেতা-কর্মীরা এ ধরনের মন্তব্য আশা করেন না। সবাই সংস্কারের পক্ষে। চেয়ারপারসন নিজেওতো সংস্কার চান। কেন এ ধরনের কথা বলছেন তা তিনিই জানেন।" খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ''চেয়ারপারসনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি কেন গ্রেপ্তার হবেন?'' বগুড়া, সিলেট, সিরাজগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলার বিএনপি নেতাকর্মীরাও বুধবার মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/১৭৩২ ঘ.