২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ওয়াজেদ হাসপাতালে

শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়াকে সোমবার বেলা ১২টায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড. ওয়াজেদ হৃদরোগ ও বাতসহ বিভিন্ন অসুখে ভুগছেন। ডা. এ পি এম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়াকে সোমবার বেলা ১২টায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড. ওয়াজেদ হৃদরোগ ও বাতসহ বিভিন্ন অসুখে ভুগছেন। ডা. এ পি এম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। সোমবার দুপুরে ডা. সোহরাবুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এম ওয়াজেদ মিয়া আগেও আমার অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এ অবস্থায় বাসায় একা আছেন এবং কিছুটা অসুস্থ বোধ করছেন বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" সোমবার ভোরে শেখ হাসিনার গ্রেপ্তারের সঙ্গে তার অসুস্থতার সম্পর্ক আছে কিনা জানতে চাইলে ডা. সোহরাবুজ্জামান বলেন, "তেমন কিছু নয়, তিনি আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছেন।" হাসপাতালের অনুসন্ধান কেন্দ্র থেকে জানানো হয়, ড. ওয়াজেদ ৬০২ নম্বর কেবিনে আছেন। এর পাশের ৬০১ নম্বর কেবিনেই চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/বিআর/আরএ/এসএনডি/এসি/১৬০৩ ঘ.