২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা-গাড়ি দিতে পুলিশের গড়িমসি, ক্ষুব্ধ হাসিনা

আওয়ামী লীগের প্রয়াত এক নেতাকে শেষ বারেরমতো দেখতে শেখ হাসিনার শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুরনো ঢাকার একটি হাসাপাতলে যাওয়া নিয়ে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। সকাল সোয়া ১০টায়ও তার নিরাপত্তা বহরের পুলিশের গাড়ি না আসায় তিনি নিজ উদ্যোগেই বের হওয়ার সিদ্ধান্ত নেন। তখন তার গাড়িবহর আটকাতে সুধাসদন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের প্রয়াত এক নেতাকে শেষ বারেরমতো দেখতে শেখ হাসিনার শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুরনো ঢাকার একটি হাসাপাতলে যাওয়া নিয়ে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। সকাল সোয়া ১০টায়ও তার নিরাপত্তা বহরের পুলিশের গাড়ি না আসায় তিনি নিজ উদ্যোগেই বের হওয়ার সিদ্ধান্ত নেন। তখন তার গাড়িবহর আটকাতে সুধাসদন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। দলীয় সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, ১১টার একটু আগে পুলিশের গাড়ি চলে আসলে উত্তেজনার অবসান হয়। শেখ হাসিনা পুলিশের যথাযথ নিরাপত্তা ব্যবস্থাতেই পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা ডা. মোয়জ্জেম হোসেনের (৮০) মরদেহের ওপর ফুল দিয়ে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, "আমরা কোন দেশে বাস করি! পার্টির নেতা মারা গেছেন; আর আমাকে আসতে দেবে না, আমাকে দেখতে দেবে না।" (আরও তথ্যসহ-১) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মারা যান ডা. মোয়াজ্জেম হোসেন । দলীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টায় শেখ হাসিনার হাসপাতালের উদ্দেশ্যে সুধাসদন থেকে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, সকাল সোয়া ১০টায়ও তার নিরাপত্তার জন্য পুলিশের গাড়ি আসেনি। এ পর্যায়ে নিরাপত্তার গাড়ি ছাড়াই বের হবার সিদ্ধান্ত নেন হাসিনা। সকাল সোয়া ১০ টার দিকে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি খালিদ মাহমুদ চৌধুরী ও তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদলের পুলিশের ধানমণ্ডি এলাকার পেট্রোল ইনসপেক্টর মোহাম্মাদ রাজিব এবং ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, নিরাপত্তা গাড়ি ছাড়া হাসিনাকে কোথাও যেতে দেওয়া হবে না। এটা ওপরের নির্দেশ। এসময় শেখ হাসিনা তার জন্য নির্ধারিত সরকারী নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নিজ গাড়িতে বের হওয়ার সিদ্ধান্ত নেন। তখন সকাল সাড়ে দশটার দিকে সুধা সদনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১১ টায় পুলিশের বিশেষ শাখা এবং মহানগর পুলিশের নিরাপত্তার গাড়ি সুধাসদনে আসে। এর পরপরই সেখানে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। সকাল ১১ টা ১০ মিনিটে হাসিনা নিরাপত্তার গাড়ি নিয়ে ন্যাশনাল হাসপাতালের উদ্দেশে বের হন। দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সুধা সদনের সামনে আসেন এবং আগের দিনের মতো পুলিশের বাধায় সেখানে ঢুকতে না পেরে ফিরে যান। এদিকে, কয়েক দিন আগে জন্ম নেওয়া শেখ হাসিনার নাতি খন্দকার জারিফ মুজিব হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বাদ মাগরিব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মিলাদের আয়োজন করা হয়। মিলাদে হাসিনার নিকট আাত্মীয়রা ছাড়াও আওয়ামী লীগের সাবেক সাংসদ জাহিদ আহসান রাসেল অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এসএম/এসি/এমএইচবি/১৪২৫ ঘ.