ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার আরও ভারসাম্য এবং সংবিধানের বেশ কিছু সংশোধনীসহ বৃহত্তর আঙ্গিকে ১৪ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। পাশাপাশি তিনি গত ২৫ জুন তার দেওয়া বিএনপির সংস্কার প্রস্তাবের সংশোধনী এনে মহাসচিব পদে পর পর দুইবারের বেশি অধিষ্টিত না থাকার বিধান সংযোজন করার কথাও বলেছেন। (আরও তথ্যসহ
bdnews24