২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে মান্নান ভূঁইয়ার 'পূর্ণাঙ্গ' সংস্কার প্রস্তাব

মহাসচিব পদে পর পর দুইবারের বেশি অধিষ্টিত না থাকার বিধান ও বেশ কিছু সংশোধনীসহ বৃহস্পতিবার একটি 'পূর্ণাঙ্গ সংস্কার' প্রস্তাব ঘোষণা করবেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বিকেল চারটায় গুলশানে মান্নান ভূঁইয়ার বাসায় সাংবাদিকদের উপস্থিতিতে এ সংস্কার প্রস্তাব ঘোষণা করা হবে জানিয়ে দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসচিব দলের পক্ষ থেকে আজ একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব ঘোষণা করবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহাসচিব পদে পর পর দুইবারের বেশি অধিষ্টিত না থাকার বিধান ও বেশ কিছু সংশোধনীসহ বৃহস্পতিবার একটি 'পূর্ণাঙ্গ সংস্কার' প্রস্তাব ঘোষণা করবেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বিকেল চারটায় গুলশানে মান্নান ভূঁইয়ার বাসায় সাংবাদিকদের উপস্থিতিতে এ সংস্কার প্রস্তাব ঘোষণা করা হবে জানিয়ে দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসচিব দলের পক্ষ থেকে আজ একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব ঘোষণা করবেন।" এর আগে ২৫ জুন মান্নান ভূঁইয়া ঘোষিত প্রস্তাবে কেবলমাত্র দলের চেয়ারপারসনের মেয়াদের বিষয়টি উল্লেখ ছিল। পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয়েও কিছু প্রস্তাবনা থাকবে। আশরাফ হোসেন বলেন, "আমরা কাউন্সিলের প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি। শিগগিরই দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কাউন্সিলের অনুমতি চাওয়া হবে। আমরা আশা করছি দলের চেয়ারপারসন বর্তমান অবস্থা বিবেচনা করে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় কাউন্সিল করার অনুমতি দেবেন।" বৃহস্পতিবার সকালে মান্নান ভুঁইয়া চট্টগ্রাম বিভাগের বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জেলা নেতাদের সঙ্গে তথাকথিত সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলেছেন। তিনি চট্টগ্রাম বিভাগের সাবেক সাংসদদের দলীয় তৃণমূল নেতাদের সঙ্গে কাউন্সিলের বিষয়ে কথা বলার নির্দেশ দেন। সভায় দলের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মনিরুল হক চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), মোশারফ হোসেন, প্রকৌশলী শহিদুজ্জামানসহ চাঁদপুর ও কক্সবাজারের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১২৩০ ঘ.