২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন। এ সময় সিইসির সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন। এ সময় সিইসির সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন। পরে কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি ছিলো নিছক একটি সৌজন্য সাক্ষাত, এর বেশি কিছু নয়।" তিনি জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সিইসি নিজেই ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৯৫৪ ঘ.