২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের প্রস্তুতির জন্য দলের অফিসে যেতে চান খালেদা জিয়া

বিএনপির কাউন্সিল করার প্রস্তুতি নিতে দলীয় অফিসে যাওয়া ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের সুযোগ চেয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই চাওয়ার কথা প্রকাশ করে তিনি বলেন, ''সরকারকে বলব, কাউন্সিলের প্রস্তুতির জন্য অফিসে যেতে দিতে। নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। ঘরোয়া রাজনীতি চালু হলেই কাউন্সিল ডাকার জন্য আমরা প্রস্তুত আছি।'' তিনি বিকেলে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। খালেদা জিয়া বলেন, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাবকে তিনি অগঠনতান্ত্রিক বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির কাউন্সিল করার প্রস্তুতি নিতে দলীয় অফিসে যাওয়া ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের সুযোগ চেয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই চাওয়ার কথা প্রকাশ করে তিনি বলেন, ''সরকারকে বলব, কাউন্সিলের প্রস্তুতির জন্য অফিসে যেতে দিতে। নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। ঘরোয়া রাজনীতি চালু হলেই কাউন্সিল ডাকার জন্য আমরা প্রস্তুত আছি।'' তিনি বিকেলে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। খালেদা জিয়া বলেন, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাবকে তিনি অগঠনতান্ত্রিক বলেননি। তার ভাষায়