২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির খেলায় নির্বাচন কমিশনের মন্তব্য কাম্য নয়: মতিয়া

মতিয়া চৌধুরী রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক দলের উত্থান-পতনের খেলায় নির্বাচন কমিশনারা মন্তব্য করবেন-এটা কাম্য নয়। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, "কোনো অদৃশ্য শক্তির নির্দেশের প্রতিফলন আমরা নির্বাচন কমিশনের মুখে শুনতে চাই না। এই স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মতিয়া চৌধুরী রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক দলের উত্থান-পতনের খেলায় নির্বাচন কমিশনারা মন্তব্য করবেন-এটা কাম্য নয়। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, "কোনো অদৃশ্য শক্তির নির্দেশের প্রতিফলন আমরা নির্বাচন কমিশনের মুখে শুনতে চাই না। এই স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি।'' মতিয়া বলেন, নির্বাচন কমিশন একের পর এক প্রস্তাব দিচ্ছে, এটা কাম্য নয়। রাজনৈতিক দলের নেতৃত্ব নির্ধারণ করার দায়িত্ব কমিশনকে কেউ দেয়নি। সোমবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের কাজ শেষ না করলে কমিশন তাদের সঙ্গে আলোচনায় বসবে না। নিজ দল আওয়ামী লীগে যৌথ নের্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে শীর্ষ দুই দুই নেতা আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের প্রস্তাব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আওয়ামী লীগে একক নয়, যৌথভাবে সব সিদ্ধান্ত নেওয়া হয়। ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনের আগে খেলাফত মজলিশের সঙ্গে ৫ দফা চুক্তি সর্ম্পকে তিনি বলেন, ''ওই সময় দলীয় সভানেত্রীকে পরিবর্তিত পরিস্থিতিতে একক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ওই চুক্তি বাতিল হয়েছে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার জানা মতে আওয়ামী লীগে কখনো এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না। দলের সকলের সঙ্গে আলোচনা করে যৌথভাবেই সিদ্ধান্ত হয়ে থাকে।" শেখ হাসিনা মঙ্গলবার ধানমন্ডির সুধা সদন থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধ ুযাদুঘরে আড়াই ঘন্টা অবস্থান করেন। এ সময়ে মতিয়া চৌধুরীসহ কয়েকজন নেতার সঙ্গে তিনি কথা বলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭৩০ ঘ.