২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংস্কার' নিয়ে দ্বিধায় রাজ্জাক-মুকুলরা

কথিত সংস্কার প্রস্তাব প্রকাশ করা নিয়ে সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া আওয়ামী লীগ নেতারা দ্বিধায় পড়েছেন। এই প্রস্তাব কীভাবে, কোথায় বা কে উপস্থাপন করবেন তা এখনো পরিষ্কার নয়। শনিবার দুপুরে সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া অধ্যাপক আবু সাইয়িদের ধানমন্ডির বাসায় আব্দুর রাজ্জাক, মুকুল বোস, এবং খম জাহাঙ্গীর এক বৈঠকে বসেন। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান সেখানে। দুপুর সাড়ে ১২টার দিকে সাইয়িদের বাসায় আসেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, খ ম জাহাঙ্গীর, মুকুল বোস ও আবু সাইয়িদ ১২টাা ৪০ মিনিট পর্যন্ত কথা বলার পর আব্দুর রাজ্জাক দ্রুত বেরিয়ে যান। গাড়ি ছাড়াই হেঁটে বেরিয়ে আসতে দেখে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, সংস্কার-প্রস্তাবের বিষয়ে বলার মতো কিছু জানেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 08:40 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সুমন মাহবুব সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --কথিত সংস্কার প্রস্তাব প্রকাশ করা নিয়ে সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া আওয়ামী লীগ নেতারা দ্বিধায় পড়েছেন। এই প্রস্তাব কীভাবে, কোথায় বা কে উপস্থাপন করবেন তা এখনো পরিষ্কার নয়। শনিবার দুপুরে সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া অধ্যাপক আবু সাইয়িদের ধানমন্ডির বাসায় আব্দুর রাজ্জাক, মুকুল বোস, এবং খম জাহাঙ্গীর এক বৈঠকে বসেন। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান সেখানে। দুপুর সাড়ে ১২টার দিকে সাইয়িদের বাসায় আসেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, খ ম জাহাঙ্গীর, মুকুল বোস ও আবু সাইয়িদ ১২টাা ৪০ মিনিট পর্যন্ত কথা বলার পর আব্দুর রাজ্জাক দ্রুত বেরিয়ে যান। গাড়ি ছাড়াই হেঁটে বেরিয়ে আসতে দেখে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, সংস্কার-প্রস্তাবের বিষয়ে বলার মতো কিছু জানেন না। এক পর্যায়ে বলে ওঠেন, "টক টু মুকুল, আমি কিছু জানি না।" এ সময় হঠাৎ করে রিক্সা ডেকে রিক্সা-ওয়ালাকে বলেন, "সোজা যাও।" তারপর বেরিয়ে আসেন মুকুল বোস। তিনি সাংবাদিকদের বলেন, "সংস্কার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো দিন পেশ করতে পারি।" কে প্রস্তাব পেশ করবেন