ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টেফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা আনোয়ারুল কবীর তালুকদার দাবি করেছেন, তিনি সাংসদ কোটায় আনা শুল্কমুক্ত কোনও গাড়ি বসুন্ধরার কাছে বিক্রি করেননি।
বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, "সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত গাড়ি আনা সুবিধার অংশ হিসেবে আমি নাভানা কোম্পানির সঙ্গে ৩২ লাখ টাকায় একটি লেক্সাস গাড়ি আমদানির চুক্তি করি। নাভানা কোম্পানি ওই গাড়িটি এখনও আমার কাছে হস্তান্তর করেনি। এর বাইরে হামার বা অন্য কোনও গাড়ি আমদানি কিংবা বিক্রির প্রশ্নই ওঠে না।"
তবে নাভানার সঙ্গে চুক্তির শর্তে তিন বছর পর গাড়িটি বিক্রি করে দেওয়ার কথা উল্লেখ রয়েছে বলে স্বীকার করেন সাবেক এ প্রতিমন্ত্রী।
বসুন্ধরা সিটির ভূগর্ভস্থ কার পার্কিং থেকে মঙ্গলবার একটি হামার ও একটি লেক্সাস গাড়ি উদ্ধার করে র্যাব। আনোয়ারুল কবীর তালুকদারের নামে আমদানি করা ওই গাড়ি দুটি বসুন্ধরা গ্র"পের কাছে বিক্রি করা হয় বলে বসুন্ধরা গ্র"প দাবি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩৭ ঘ.
bdnews24