২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে সরিয়ে নিজেকে জাপা প্রধান ঘোষণা করেছেন রওশন

স্বামী হুসেইন মুহম্মদ এরশাদকে সরিয়ে নিজেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রধান হিসেবে ঘোষণা করেছেন স্ত্রী রওশন এরশাদ। দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য রওশন এরশাদ মঙ্গলবার বিকেলে গুলশানের নিজের বাড়ি কমান্ড হাউজে সাংবাদিকদের সামনে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দাবি করে স্বামী এরশাদকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আহবান জানান। তবে স্বামী এরশাদ বলেছেন, "রওশন নয়, আমিই এখনো দলের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্বামী হুসেইন মুহম্মদ এরশাদকে সরিয়ে নিজেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রধান হিসেবে ঘোষণা করেছেন স্ত্রী রওশন এরশাদ। দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য রওশন এরশাদ মঙ্গলবার বিকেলে গুলশানের নিজের বাড়ি কমান্ড হাউজে সাংবাদিকদের সামনে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দাবি করে স্বামী এরশাদকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আহবান জানান। তবে স্বামী এরশাদ বলেছেন, "রওশন নয়, আমিই এখনো দলের চেয়ারম্যান। রওশন বারবার ভুল করেছে। আবার আমার কাছেই ফিরে এসেছে। এবারও ভুল করছে।" রওশন এরশাদ সাংবাদিকদের বলেন,"গোলাম মসীহ হবেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমার সঙ্গে নতুন প্রজন্মের সবাই এবং সভাপতিমন্ডলীর বেশিরভাগ সদস্য রয়েছেন। তবে জরুরি অবস্থার কারণে সবাই এখানে থাকতে পারেন নি।" রওশন এরশাদ এক প্রশ্নের জবাবে বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিবের পদ ছাড়া পূর্বের কমিটিই বহাল আছে। রওশন ১৩ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বলেন, দীর্ঘদিন ধরে এক ব্যক্তি চেয়ারম্যান পদে থাকতে পারেন না। এজন্য আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। ঘরোয়া রাজনীতি শুরু হলে কাউন্সিলের মাধ্যমে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে। এদিকে এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে সাংবাদিকদের বলেন, দলের অধিকাংশ নেতা তার সঙ্গে রয়েছেন। এরশাদ স্ত্রী রওশনের ঘোষণাকে গঠনতন্ত্র বিরোধী অভিহিত বলেন, তিনিই জাতীয় পার্টির চেয়ারম্যান। কাউন্সিল ছাড়া দলের চেয়ারম্যানকে অপসারণ করা যায় না। গঠনতন্ত্র অনুযায়ী তিনি রওশনকে দল থেকে বহিস্কার করতে পারেন, রওশন নিজেকে চেয়ারম্যান বলে দাবি করতে পারেন না। পার্টির নাম ব্যবহার করে কাউকে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দলের দরজা সবার জন্য খোলা, যার ভালো লাগবে না তিনি চলে যেতে পারেন। এর আগে রওশন এরশাদের বাড়িতে জাতীয় পার্টির পক্ষে ১৩ দফা সংস্কার প্রস্তাব পড়ে শোনান যুগ্ম-মহাসচিব এসএম ফয়সাল চিশতী। সংস্কার প্রস্তাবে চেয়ারম্যানের সর্বময় ক্ষমতা রহিত করার প্রস্তাব করে বলা হয়, সভাপতিমন্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। চেয়ারম্যান ও মহাসচিব অনধিক তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি এ দুটি পদে থাকতে পারবেন না। চেয়ারম্যান, মহাসচিব ও সভাপতিমন্ডলীর সদস্য এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রতিবছর কেন্দ্রীয় কমিটির কাছে সম্পত্তির হিসাব কেন্দ্রীয় কমিটির কাছে দিতে হবে। চেয়ারম্যান, মহাসচিব ও সভাপতিমন্ডলীর সদস্য হওয়ার জন্য কমপক্ষে