২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি

'সামাজিক প্রতিরোধ আন্দোলনের' ব্যানারে ৪০ টি নারী সংগঠন রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 08:17 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম) -- 'সামাজিক প্রতিরোধ আন্দোলনের' ব্যানারে ৪০ টি নারী সংগঠন রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তাদের কণ্ঠে এই দাবি জোরালো ভাবে উচ্চারিত হয়। 'রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ: আমাদের করণীয়' শীর্ষক এই মত বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সামাজিক প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহমুদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের শাহনাজ সুমি। সূচনা বক্তব্য উপস্থাপন করে বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানম। নূরুল কবির বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর ৩৩ শতাংশ নারী নেতৃত্ব বাধ্যতামূলক করার যে প্রস্তাব করেছে, এর বাস্তবায়ন গণতন্ত্রের স্বার্থেই খুব জরুরি। কিন্তু একই সঙ্গে সরকার দুটি দলের শীর্ষ স্থানীয় নারী নেতৃত্বকে বাদ দেওয়ার জন্য নানান কায়দাকানুন করছে। এদিক থেকে সরকারের অবস্থান পরিষ্কার নয়।" শ্যামল দত্ত বলেন, "নারীর ক্ষমতায়নের প্রশ্নে রাজনৈতিক দলে ৩৩ শতাংশের বদলে ৫০ শতাংশই নারী নেতৃত্ব থাকা প্রয়োজন।" আয়েশা খানম বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখার প্রস্তাব করেও দলগুলোর সমালোচনার মুখে আবার পিছু হঠেছে। তারা অন্য সব আইনি সংস্কারের ক্ষেত্রে অটল থাকলেও এ ক্ষেত্রে বলেছে