২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেল চারটায় দল সংস্কার নিয়ে কথা বলবেন মান্নান ভূইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার গুলশানের বাসভবনে সোমবার বিকেল চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। দলটির কয়েকজন নেতা জানান, দলের ভেতরে সংস্কারের বিষয়ে খসড়ার ধারনা সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে মান্নান ভূঁইয়ার বাসায় দলের সাবেক সংসদ সদস্য ও নেতারা এসে সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন। এ প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 08:33 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার গুলশানের বাসভবনে সোমবার বিকেল চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। দলটির কয়েকজন নেতা জানান, দলের ভেতরে সংস্কারের বিষয়ে খসড়ার ধারনা সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে মান্নান ভূঁইয়ার বাসায় দলের সাবেক সংসদ সদস্য ও নেতারা এসে সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন। এ প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংস্কারপন্থী বলে পরিচিত পাওয়া এসব বিএনপি নেতারা জানান, দলের গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু প্রস্তাবনা, দলের চেয়ারপার্সনের ক্ষমতা কমিয়ে আনা, যোগ্য নেতৃত্বের ধারা সংযোজন, দুনীর্তিবাজদের দল থেকে সরিয়ে দেওয়াসহ বেশকিছু প্রস্তাবনা তুলে ধরা হবে সম্মেলনে। বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক দলে যে সংস্কারের কথা চলছে তার ধারাবাহিকতায় বিএনপিতেও সংস্কারের বিষয়ে আলোচনা চলছে। "কোন ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য সংস্কার নয় ববং দলের ভেতর অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবারতন্ত্রের অবসান করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের সংস্কারের উদ্দেশ্য।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৪২২ ঘ.