২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা নির্ধারণ হচ্ছে

নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কারো যোগ্যতা কী হবে তা নির্ধারণ করার জন্য আইনের খসড়া তৈরি করা হচ্ছে। এই খসড়া অনুমোদিত হলে অধ্যাদেশ জারি করে তা আইনে পরিণত করা হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ১৯৭২ সালের সংবিধানে বা অন্য কোনো আইনে নির্বাচন কমিশনারদের যোগ্যতা কী হবে, তা বলা হয়নি -- এ কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, "সংবিধানে কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন তৈরি করার কথা বলা হলেও আজ পর্যন্ত এই কাজ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কারো যোগ্যতা কী হবে তা নির্ধারণ করার জন্য আইনের খসড়া তৈরি করা হচ্ছে। এই খসড়া অনুমোদিত হলে অধ্যাদেশ জারি করে তা আইনে পরিণত করা হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ১৯৭২ সালের সংবিধানে বা অন্য কোনো আইনে নির্বাচন কমিশনারদের যোগ্যতা কী হবে, তা বলা হয়নি -- এ কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, "সংবিধানে কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন তৈরি করার কথা বলা হলেও আজ পর্যন্ত এই কাজ করা হয়নি। সরকার ইচ্ছে করলে যে কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে পারে। এ বিষয়ে আইন থাকলে সরকার যোগ্য ব্যক্তি যাচাই-বাছাই করার সুযোগ পাবে।" প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নিজেই ওই আইনের খসড়া তৈরির উদ্যোগ নিয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, "এখন দলীয় সরকার ক্ষমতায় নেই; কাজেই সরকারের জন্য এই আইনটি করা সহজ হবে। এটি হলে ভবিষ্যতের জন্য ভাল হবে।" উল্লেখ্য, প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নির্বাচন কমিশনারদের পদ সাংবিধানিক। কমিশনাররা বিচারপতির সমান পদমর্যাদা ভোগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএইচবি/১৯৪৫ ঘ.