২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা নিজের ও দলের ক্ষতি করেছেন: আমু

শেখ হাসিনা তার সরকারবিরোধী বক্তব্যের মাধ্যমে নিজের ও দলের ক্ষতি করেছেন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা দলে 'সংস্কারপন্থী'নেতাদের সংগঠিত করছেন --পত্রপত্রিকার এমন খবরের মধ্যে আমু মঙ্গলবার সিঙ্গাপুর থেকে তিনদিনের জন্য দেশে ফিরেছেন। স্ত্রীর চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে নিজের বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা তার সরকারবিরোধী বক্তব্যের মাধ্যমে নিজের ও দলের ক্ষতি করেছেন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা দলে 'সংস্কারপন্থী'নেতাদের সংগঠিত করছেন --পত্রপত্রিকার এমন খবরের মধ্যে আমু মঙ্গলবার সিঙ্গাপুর থেকে তিনদিনের জন্য দেশে ফিরেছেন। স্ত্রীর চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে নিজের বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু। সকাল থেকেই বিভিন্ন প্রচার মাধ্যমের সাংবাদিকরা দেশের পরিস্থিতি নিয়ে তার মনোভাব জানার জন্য আমুর বাসভবনে যান। শুরুতেই সাংবাদিকরা আমুর কাছে সংস্কার প্রসঙ্গে তার মতামত জানতে চান। জবাবে আমু বলেন, "সংস্কার এখন সময়ের দাবি। আমরাই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। শুধু নির্বাচন কমিশনেই নয়, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোতেও সংস্কার প্রয়োজন। আর এই সংস্কার হতে হবে বাস্তবতার ভিত্তিতে।" কি ধরনের সংস্কার প্রয়োজন জানতে চাইলে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মধ্যেই রাখতে হবে। দলগুলোকে কালো টাকা ও পেশীশক্তি মুক্ত করতে হবে এবং দলের ভেতরে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।" দলের তহবিল সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন,"যে টাকা দেবে আর যে টাকা নেবে উভয়েরই জবাবদিহিতা থাকতে হবে।" তিনি জানান, দলের যেসব নেতা সংস্কার চাচ্ছেন তাদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিলো। শেখ হাসিনার সরকারবিরোধী বক্তব্য সম্পর্কে আমুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "এর উত্তর তিনিই ভালো দিতে পারবেন। আমিতো বিদেশে ছিলাম। তিনি বিদেশে যাওয়ার আগে বলে গিয়েছিলেন সরকারকে রেটিফাই করবেন। আমরা তো সরকার ঘোষিত নির্বাচনের সময় মোটামুটি মেনেই নিয়েছিলাম। হঠাৎ কি হলো, তিনি তার অবস্থান থেকে সরে আসলেন।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে নিজের ও দলের ক্ষতি করেছেন। এভাবে সরকারকে বৈরী করে তোলার তো কোনো মানে হয় না।" মঙ্গলবার শেখ হাসিনার পক্ষে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব কোনো ব্যক্তিকে আওয়ামী লীগের নেতৃত্বে রাখতে চান না দলের সভানেত্রী। এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করে আমির হোসেন আমুর বলেন, "রাজনীতিতে বয়স কোনো সীমারেখা হতে পারে না। আর কেউ কারো দয়ায় রাজনীতি করেন না। এই সিদ্ধান্ত হলে তা নেত্রীর পক্ষেও যাবে না। নেত্রীরও বয়স ষাট বছর। তাহলে উনিও উপদেষ্টা পরিষদে চলে যাবেন। আর কারো একক সিদ্ধান্তেও এটা হবে না। তবে তিনি যদি নিজে না থাকার সিদ্ধান্ত নেন তাহলে এই প্রস্তাব দিতে পারেন। " একই ব্যক্তি সরকার ও দলের দুটি গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না