২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি কক্ষে ঠাঁই হলো বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দিনের

শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসি কক্ষেই যেতে হলো বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদকে। থাই এয়ারওয়েজের একটি বিমানে করে লস অ্যাঞ্জেলেস থেকে সোমবার দুপুরে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। বিমান বন্দর থেকেই অভিবাসন পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ঢাকার একটি আদালতে। ফাঁসির দণ্ড পাওয়া আসামী হলেও অবৈধভাবে বসবাস করার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ৫৪ ধারায়। বেলা দুইটা ১৬ মিনিটে একে এম মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারগারে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসি কক্ষেই যেতে হলো বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদকে। থাই এয়ারওয়েজের একটি বিমানে করে লস অ্যাঞ্জেলেস থেকে সোমবার দুপুরে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। বিমান বন্দর থেকেই অভিবাসন পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ঢাকার একটি আদালতে। ফাঁসির দণ্ড পাওয়া আসামী হলেও অবৈধভাবে বসবাস করার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ৫৪ ধারায়। বেলা দুইটা ১৬ মিনিটে একে এম মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারগারে নিয়ে যাওয়া হয়। উপ মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দীকী কারাগারের ফটকে তাকে গ্রহণ করেন। এর আগে দুপুর সোয়া বারোটায় থাই এয়ারওয়েজের বিমানে করে জিয়া বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বেলা ১২ টা ১৫ মিনিটে থাই এয়ার ওয়েজের বিমানটি থেকে নামার পর বিমানবন্দরের অভিবাসন থানা মহিউদ্দিনকে আটক করে। অনেক আগে থেকেই বহির্গমন পথের ৩০ গজ দূরে দাঁড়িয়ে ছিল একটি প্রিজন ভ্যান। প্রিজন ভ্যানটিকে পাহারা দিতে সামনে পিছনে ছিল কমপক্ষে ১২টি নিরাপত্তা রক্ষীদের গাড়ি। বেলা ঠিক একটার সময় গাড়ি বহর বিমানবন্দর ছেড়ে যায়। বেলা ১টা ৪০মিনিটে র‌্যাবের গাঢ় নীল রংয়ের বুলেট প্র"ফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে মহিউদ্দিনকে হাকিম শফিক আনোয়ারের আদালতে হাজির করা হয়। এ সময় তাকে স্বাভাবিকই দেখাচ্ছিল। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শফিক আনোয়ার শুনানি শেষে মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালতে মহিউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না; তিনি নিজেও আদালতকে কিছু বলেননি। আদালতে জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, "মহিউদ্দিন ধানমণ্ডি থানায় দায়ের করা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া লালবাগ থানার জেল হত্যা মামলা, রমনা থানার আব্দুর রব সেরনিয়াবাত হত্যা মামলা এবং মোহাম্মদপুর থানার আরেকটি হত্যা মামলার পলাতক আসামি সে।" মহিউদ্দিনকে আদালতে হাজির করার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিশেষ সহকারী পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ও আওয়ামী লীগ সমর্থিত ২০/২৫ জন আইনজীবী মহিউদ্দিনকে সাজা প্রদানকারী ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে অথবা মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কারাগারের কনডেম সেলে পাঠানোর আবেদন জানান। শুনানির আগে ও শুনানির সময় অ্যাডভোকেট এম.এ কামরুল হাসান খান আসলাম মহিউদ্দিনকে অশালীন ভাষায় আক্রমণ করেন। ওই আইনজীবী মহিউদ্দিনের প্রতি ঘৃণা প্রকাশ করলে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি মৃদু হাসতে থাকেন। ২০ মিনিট শুনানি শেষে তাকে ২ টা ০৫ মিনিটের সময় কড়া পাহারার মধ্যে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ৪ আসামি কারাগারে আছেন তাদের লিভ টু আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, "মহিউদ্দিনের ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নেই, কেননা বিচারের সময় তিনি পলাতক ছিলেন। সুতরাং এই মুহূর্তে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যেতে পারে।" এদিকে মহিউদ্দিনকে কেন ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলো তা জানতে চাইলে জেলহত্যা মামলার পাবলিক প্রকিকিউটর কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখানে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর কোনো সুযোগ ছিল না, তাই বিমানবন্দর থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে।" তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশের কপি ও গ্রেপ্তারি পরোয়ানা আজকের আদেশের সঙ্গে যুক্ত করে আদালতে জমা দেওয়া হলে তাকে কনডেম সেলে পাঠানো যাবে।" বেলা দুটার সময় আদালত থেকে মহিউদ্দিনকে নিয়ে কারাগারের পথে রওয়ানা হয় পুলিশ। আদালত প্রাঙ্গনে ও আশপাশের এলাকায়, ব্যাপক পুলিশি নিরাপত্তা নিয়ে প্রিজন ভ্যান দেখে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় জমে। মহিউদ্দিনকে গ্রহণ করার জন্য সকাল থেকে কারাগার এলাকায় র‌্যাব, পুলিশ ও কারারক্ষীদের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। অন্যদিকে মহিউদ্দিনকে একনজর দেখার জন্য শত শত সাধারণ মানুষ কারাগারের ফটকে ভিড় জমানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়। মহিউদ্দিনকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারের প্রধান ফটকে এসে পৌঁছালে কারা উপ--মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী তাকে গ্রহণ করে কারাগারের ভিতরে নিয়ে যান। আনুষ্ঠানিকতা শেষে বেলা সোয়া তিনটায় মহিউদ্দিনকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ব্লক রজনীগন্ধায় নিয়ে যাওয়া হয়। মেজর সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দিনকে রজনীগন্ধা ব্লকের একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরো চার আসামি রয়েছে। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় কারাগারে মোট ১১০ জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রয়েছে। মহিউদ্দিনকে নিয়ে এ সংখ্যা দাড়াবে ১১১। এদের মধ্যে ১৩ জন মহিলা বন্দি রয়েছেন। ওই ব্লকে মহিউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার অপর চার আসামির দেখা হবে কিনা প্রশ্ন করা হলে কারা উপ--মহাপরিদর্শক বলেন, "স্পর্শকাতর মামলার আসামি হিসেবে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পৃথক একটি কক্ষে রাখা হবে। এ কারণে অন্য আসামিদের সঙ্গে তার দেখা হওয়ার কোন সুযোগ নেই।" অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কারাবিধি অনুযায়ী অন্যান্য সাধারণ বন্দিদের মতো মহিউদ্দিনও একই সুযোগ--সুবিধা পাবেন।" মহিউদ্দিনের ফাঁসির রায় কবে কার্যকর হবে জানতে চাইলে উপ--মহাপরিদর্শক বলেন, "এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। এটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। আমরা শুধুমাত্র আদালতের নির্দেশ পালন করবো।" মহিউদ্দিন দুপুরেই ঢাকায় ফিরছেন এখবর জানাজানি হওয়ার পর সোমবার বেলা গড়াতেই বিমানবন্দরে প্রায় দেড়শ' সাংবাদিক জড়ো হন। নিরাপত্তার কারণে র‌্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে অভাবিত দৃশ্যের অবতারণা হয়। একেএম মহিউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে নিয়ে আসায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য তোফায়েল আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করে বলেছেন, সরকার জাতির প্রত্যাশা পূরণ করেছে। সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে তিনি টেলিফোনে বলেন, "মহিউদ্দিনকে ফিরিয়ে এনে সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশ ও জাতি এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে।" তোফায়েল জানান, ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকায় দুই জনকে ফিরিয়ে আনতে পেরেছে। বিএনপি দলীয় জোট সরকারের সমালোচনা করে তোফায়েল বলেন "বিগত বিএনপি সরকার এ ব্যাপারে কোন ব্যবস্থাই নেইনি। বরং খুনীদের পুর্নবাসিত করেছে। তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে বলে আশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। এদিকে ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে বলেন, "আইনগত কোন জটিলতা না থাকলে অবিলম্বে মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হবে।" কতদিনের মধ্যে রায় কার্যকর করা হতে পারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেহেতু মহিউদ্দিন হাইকোর্ট এবং আপিল বিভাগে আপিল করেননি, সেহেতু তার ক্ষেত্রে ২১ দিন পর এবং ২৮ দিনের আগে ফাঁসি কার্যকরের যে হিসাব তা প্রযোজ্য হবে না। পলাতক থাকায় আরও কম সময়ের মধ্যে তার ফাঁসি কার্যকর হবে।" একেএম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোন দেশে পাঠাতে যুক্তরাষ্ট্রের আদালতে যে রিট আবেদন করেছিলেন তা খারিজ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত বৃহস্পতিবার তার রিট আবেদন খারিজ করে দেওয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার চূড়ান্ত করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ হত্যাকান্ডের বিচার শুরু হয় এবং আদালত মহিউদ্দিনসহ ১২ জনকে মৃত্যূদণ্ড দেয়। ১৯৭৫ সালের ওই হত্যাকান্ডের পর পরই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে থাইল্যান্ডে পালিয়ে যান মহিউদ্দিন। তারপর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি আলজেরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও জর্দানের বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে তার পরিবারের ওয়েবসািিইট .িভৎববফরহ.ড়ৎম সূত্রে। ১৯৯৬ সালে তিনি ছেলেকে দেখতে যুক্তরাষ্ট্রে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছিলেন। স