গাজীপুর, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা আ স ম হান্নান শাহের বিরুদ্ধে দুইটি চাঁদাবাজির মামলার অভিযোগপত্র রোববার গ্রহণ করেছে আদালত।
অভিযোগপত্র গ্রহণ শেষে দ্রুত বিচার আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট রওনক জাহান আগামী ১ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
অভিযোগপত্র গ্রহণের সময় আদালতে হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানকে হাজির করা হয়।
গত ৩ জুন মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার ও রিপন দাশ অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেন।
চাঁদাবাজির মামলা দুটিতে হান্নান শাহ ও রেজাউল হান্নানসহ নয় জনকে অভিযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৫ ঘ.
bdnews24