ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বিএনপির চেয়ারপার্সনের পদ থেকে খালেদা জিয়ার পদত্যাগ দাবি করেছেন সাবেক সেনা প্রধান ও বিএনপি নেতা লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।
তিনি বলেছেন," খালেদা জিয়া রাজনৈতিকভাবে দলের প্রধান থাকার বৈধতা হারিয়ে ফেলেছেন। তাই ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মতো তারও স্বেচ্ছায় অবসর নিয়ে ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করা উচিত।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান রোববার দুপুরে পুরনো ডিওএইচএস -- এর বাসায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম --- এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।
বিএনপিতে কোনো বিভক্তি নেই দাবি করে তিনি বলেন, নেতা --- কর্মীরা সংস্কারের মাধ্যমে দলকে কলুষমুক্ত করতে চান। কেউ শহীদ জিয়ার বিএনপিকে ভাঙ্গতে পারবে না।
সাবেক বিএনপি সাংসদ বলেন, "বর্তমান বিএনপি শহীদ জিয়াউর রহমানের আর্দশ থেকে বিচ্যুত হয়ে গেছে। জিয়া কখনোই দলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পরিবারপ্রীতিকে প্রশ্রয় দেননি। অথচ আজ কারাগারে দুর্নীতির অভিযোগে আটক মন্ত্রী -- এমপি -- নেতাদের আইন প্রয়োগকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে দেয়া তথ্য হিসেবে গণমাধ্যম যা প্রকাশ করছে তাতে শহীদ জিয়ার গড়া বিএনপির ভাবমূর্তি বিপন্ন হচ্ছে।"
মাহবুবুর রহমান দলের সংস্কারের জন্য কিছু প্রস্তাবও রেখেছেন। তার দেওয়া সংস্কারের কয়েক দফা সুপরিশের মধ্যে আছে -- দলীয় প্রধানের একক ক্ষমতা বিলোপ, যৌথ নেতৃত্বে দল পরিচালনার বিধান সংযোজন, নির্বাচন কমিশনে দলের নিবন্ধীকরণ, দলের আর্থিক আয় --- ব্যয়ের বার্ষিক হিসাব প্রকাশ, তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণের বাধ্যবাধকতার নিয়ম প্রর্বতন, দুর্নীতিপরায়ন কালো টাকার মালিকদের দলীয় সদস্যপদ বাতিল এবং দেশ ও প্রবাসে ভুঁইফোড় সংগঠনের অস্তিত্ব বিলোপ করা।
খালেদা জিয়ার পদত্যাগ দাবি করে তিনি বলেন, "এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠনতন্ত্রে সংশোধন করা জরুরী হয়ে পড়েছে। বর্তমানে নেতৃত্বের বৈধ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দলীয় চেয়ারপার্সনের উচিৎ পদ ছেড়ে দেয়া। দলের নেতা কর্মীদের ঐকান্তিক প্রত্যাশা চেয়ারপার্সন যথাযথভাবে উপলদ্ধি করতে পারবেন বলে আমার বিশ্বাস।"
সংস্কারপ
bdnews24