২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দিন ঢাকার পথে

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদ বাংলাদেশে ফেরার পথে আছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক আহমেদ দীপুকে বলেন, "মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর জন্য আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে বিমানে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর নাগাদ বিমানটি ঢাকায় এসে পৌছানোর কথা।" তিনি আরও বলেন, দেশের ফেরার পর বিমান বন্দর থেকেই মহিউদ্দিনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা ড: ইফতেখার আহমদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন "মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।" তিনি বলেন," যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস কনসাল জেনারেলের অফিস পররাষ্ট্র দপ্তরকে টেলিফোনে বিষয়টি জানিয়েছে।" এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন একজন কর্মকর্তা বিকেল তিনটা ৪০ মিনিটে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি এখন বিমানে আছেন।" দৃশ্যত নিরাপত্তার কারণে মহিউদ্দিনের দেশে ফেরার ফ্লাইট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত কিছু বলেননি। তবে উপদেষ্টার ব্রিফিং শেষে আহমেদ দীপু জানান, পরিষ্কার করে না বললেও ইফতেখার চৌধুরী ইঙ্গিত দিয়েছেন যে, সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিনের জন্য বাংলাদেশের কারাগারই অপেক্ষা করছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদ বাংলাদেশে ফেরার পথে আছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক আহমেদ দীপুকে বলেন, "মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর জন্য আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে বিমানে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর নাগাদ বিমানটি ঢাকায় এসে পৌছানোর কথা।" তিনি আরও বলেন, দেশের ফেরার পর বিমান বন্দর থেকেই মহিউদ্দিনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা ড: ইফতেখার আহমদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন "মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।" তিনি বলেন," যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস কনসাল জেনারেলের অফিস পররাষ্ট্র দপ্তরকে টেলিফোনে বিষয়টি জানিয়েছে।" এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন একজন কর্মকর্তা বিকেল তিনটা ৪০ মিনিটে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি এখন বিমানে আছেন।" দৃশ্যত নিরাপত্তার কারণে মহিউদ্দিনের দেশে ফেরার ফ্লাইট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত কিছু বলেননি। তবে উপদেষ্টার ব্রিফিং শেষে আহমেদ দীপু জানান, পরিষ্কার করে না বললেও ইফতেখার চৌধুরী ইঙ্গিত দিয়েছেন যে, সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিনের জন্য বাংলাদেশের কারাগারই অপেক্ষা করছে। (আরও তথ্যসহ) মহিউদ্দিন দেশে পৌঁছালে আইনের বিধান অনুযায়ী অবিলম্বে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইনগত কোন জটিলতা না থাকলে অবিলম্বে মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হবে।" কতদিনের মধ্যে রায় কার্যকর করা হতে পারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেহেতু মহিউদ্দিন হাইকোর্ট এবং আপিল বিভাগে আপিল করেননি, সেহেতু তার ক্ষেত্রে ২১ দিন পর এবং ২৮ দিনের আগে ফাঁসি কার্যকরের যে হিসাব তা প্রযোজ্য হবে না। পলাতক থাকায় আরও কম সময়ের মধ্যে তার ফাঁসি কার্যকর হবে।" এদিকে বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বিমান থেকে নামামাত্রই মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হবে। কারণ ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।" জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার সোহেল লতিফ রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিউদ্দিনকে কখন বা কোন ফ্লাইটে আনা হবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদের কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে শেষ মুহুর্তে হয়তো বা আমাদের জানানো হতে পারে।" তিনি বলেন, "এমনিতেই বিমান বন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ কারণে তাকে যে কোন সময় আনা হলেও আমাদের কোন সমস্যা হবে না।" এর আগে এ কে মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোন দেশে পাঠাতে যুক্তরাষ্ট্রের আদালতে যে রিট আবেদন করেছিলেন তা খারিজ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত বৃহস্পতিবার তার রিট আবেদন খারিজ করে দেওয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার চূড়ান্ত করে। পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, যে কোন সময় মহিউদ্দিনকে নিয়ে বাংলাদেশে এসে পৌছবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। ঢাকা আনার পর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ হত্যাকান্ডের বিচার শুরু হয় এবং আদালত মহিউদ্দিনসহ ১২ জনকে মৃত্যূদণ্ড দেয়। ১৯৯৬ সালে মহিউদ্দিন আমেরিকায় পাড়ি জমান। স