২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলায় অভিযোগ গঠন সোমবার

খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠন হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠন হবে সোমবার। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান রোববার অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার ওয়াদুদ ভূঁইয়াকে আদালতে হাজির করা হয় । আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নুরুল আলম বাদী হয়ে সাবেক সাংসদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। কমিশনের চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম গত ৫ জুন মামলার অভিযোগ পত্র দাখিল করেন। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ওয়াদুদ ভূঁইয়া এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৫৪ ঘ.