২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের নিরাপত্তা শিথিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদনের নিরাপত্তা শনিবার শিথিল করা হয়েছে। বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার বাড়ির সামনে তিনস্তরের নিরাপত্তা থাকলেও সকালে প্রথম বেষ্টনীটি সরিয়ে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ওপরের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়েছে। শনিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দিপু মনি ও শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ সুধা সদনে যান । (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদনের নিরাপত্তা শনিবার শিথিল করা হয়েছে। (আরও তথ্যসহ) বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার বাড়ির সামনে তিনস্তরের নিরাপত্তা থাকলেও সকালে প্রথম বেষ্টনীটি সরিয়ে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ওপরের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়েছে। শনিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দিপু মনি ও শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ সুধা সদনে যান । সন্ধ্যা ৬টায় দলের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাবেক সাংসদ কর্ণেল (অব.) ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সুলতান মো. মনসুর আহমেদ ও লতিফ সিদ্দিকী সুধাসদনে যান। দুপুর ১২টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত সাবের হোসেন চৌধুরী সুধাসদনে ছিলেন। সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তার কাছে দলীয় সভানেত্রীর বর্তমান অবস্থা জানতে চাইলে সরাসরি কোনো জবাব না দিয়ে জানান, " আমার আরেকটি বৈঠক রয়েছে। আমি আপনাদের সঙ্গে পরে কথা বলব।" এর ঘন্টাখানেক আগে সুধা সদন থেকে বের হয়ে হাবিবুর রহমান সিরাজ বলেছেন, "আমেরিকায় যেতে না পারায় শেখ হাসিনা মনক্ষুন্ন হয়েছেন।" পরে সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " প্রায় দেড় ঘন্টা ধরে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি নেত্রীর সঙ্গে কথা বলেছি।" শেখ হাসিনার বিদেশে যাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখনো সেরকম কোনো সম্ভাবনা নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসি/এসএম/এমএইচবি/২০০৩ ঘ.