২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ওয়ার্ড কমিশনার গ্রেপ্তার

পৌরসভার ওয়ার্ড কমিশনার ও জাতীয় পার্টি নেতা আব্বাস উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার শহরের সেহড়া ধোপাখলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 05:24 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ময়মনসিংহ, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পৌরসভার ওয়ার্ড কমিশনার ও জাতীয় পার্টি নেতা আব্বাস উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার শহরের সেহড়া ধোপাখলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সাহা। তিনি জানান, আব্বাসের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আব্বাস উদ্দিনকে এখনও যৌথবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এদিকে যৌথবাহিনীর অভিযানের সময় একই এলাকা থেকে ঠিকাদার নুরুজ্জামানকে সেহড়া ধোপাখলার বাসা থেকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২১ ঘ.