২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সোনা চোরাচালান মামলার নতুন শুনানি হচ্ছে

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায় ঘোষণার তারিখ ষষ্ঠবারের মতো পিছিয়েছে। বিচারক নতুন করে মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের নতুন বিচারক মো. আবুল বাসার আগে এ মামলার বিচার কাজে অংশ নেননি বলে ফের যুক্তিতর্কের শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেন। এ জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করা হয়েছে। বিচারক মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর সময় এরশাদ আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায় ঘোষণার তারিখ ষষ্ঠবারের মতো পিছিয়েছে। বিচারক নতুন করে মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের নতুন বিচারক মো. আবুল বাসার আগে এ মামলার বিচার কাজে অংশ নেননি বলে ফের যুক্তিতর্কের শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেন। এ জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করা হয়েছে। বিচারক মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর সময় এরশাদ আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ এপ্রিল আগের বিচারক এসএম মজিবুর রহমান মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। কিন্তু গত মাসে তাকে ঢাকার বাইরে বদলি করা হয়। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. আবদুল হান্নান বিচারকের উদ্দেশে বলেন, তিনি এ মামলার কোনো শুনানি গ্রহণ না করায় রায় ঘোষণা করলে ত্র"টি হতে পারে। বিচারক মো. আবুল বাসার এ বক্তব্যের সঙ্গে একমত হয়ে ১৫ জুলাই আবার যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন। ১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকার তিন হাজার ভরি সোনা উদ্ধারের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করা হয়। একই বছরের ৩০ আগস্ট এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। এর পরের বছর ৩১ আগস্ট এরশাদকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯১ সালের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৩৩৩ ঘ.