ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা মঙ্গলবার টুঙ্গীপাড়া যাচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে সোমবার পাঠানো তার বিশেষ সহকারী ড.হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দু'দিনের সফরে হাসিনা টুিঙ্গপাড়া যাবেন। মঙ্গলবার সকাল নয়টায় সড়ক পথে টুিঙ্গপাড়ার উদ্দেশে করবেন তিনি। সেখানে পৌঁছে তিনি বঙ্গবন্ধুর কবরে ফুল দেবেন এবং জিয়ারত করবেন। বাদ আছর মিলাদে অংশ নেবেন শেখ হাসিনা।
বুধবার হাসিনা ঢাকায় ফিরবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৮১৫ ঘ.
bdnews24