২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সোমবার কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের জনৈক ইব্রাহিম বাদী হয়ে সাবেক মন্ত্রীসহ ১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। ম্যাজিস্ট্রেট সেলিনা পারভেজ মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কুমিল্লা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সোমবার কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের জনৈক ইব্রাহিম বাদী হয়ে সাবেক মন্ত্রীসহ ১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। ম্যাজিস্ট্রেট সেলিনা পারভেজ মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাদী ইব্রাহিম মামলায় অভিযোগ করেন, ২০০৩ সালের এপ্রিল মাসে অভিযুক্ত রাজা মিয়া ও আবদুল হক এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফের কথা বলে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এর কিছুদিন পর তিনি কলাকান্দি বাজারে আসেন এবং মন্ত্রী মোশাররফের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে রাজা মিয়াকে ৪০ হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে তাদের আশ্বাস দেন ইব্রাহিম। তিনি জানান, অভিযুক্তরা প্রভাবশালী থাকায় তিনি মামলা দায়েরের সাহস পাননি। ড. খন্দকার মোশারফ হোসেনকে গত ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় তিনটি চাঁদাবাজির মামলা এবং সন্ত্রাস ও সংঘর্ষের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/