২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনু আবার কারাগারে

এক মাসের আটকাদেশ দিয়ে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুকে সোমবার দুপুরে আবার কারাগারে পাঠানো হয়েছে। মাত্র একদিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। সোমবার সকালে বোয়ালিয়া থানা পুলিশ মেয়র মিনুকে গ্রেপ্তারে পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে দুপুরে আদালতে পাঠায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জ্ঞানেদ্র নাথ আবেদন মঞ্জুর করে মিনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল সোয়া ১১ টার দিকে মেয়র সিটি কর্পোরেশন ভবনে এলে আগে থেকেই অপেক্ষারত বোয়ালিয়া থানা পুলিশ তাকে অফিস কক্ষ থেকে আটক করে। সাড়ে ১১ টার দিকে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

রাজশাহী, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক মাসের আটকাদেশ দিয়ে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুকে সোমবার দুপুরে আবার কারাগারে পাঠানো হয়েছে। মাত্র একদিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। সোমবার সকালে বোয়ালিয়া থানা পুলিশ মেয়র মিনুকে গ্রেপ্তারে পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে দুপুরে আদালতে পাঠায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জ্ঞানেদ্র নাথ আবেদন মঞ্জুর করে মিনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল সোয়া ১১ টার দিকে মেয়র সিটি কর্পোরেশন ভবনে এলে আগে থেকেই অপেক্ষারত বোয়ালিয়া থানা পুলিশ তাকে অফিস কক্ষ থেকে আটক করে। সাড়ে ১১ টার দিকে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। চাঁদাবাজি মামলায় রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পরই গা ঢাকা দেন মেয়র মিনু। এরপর যৌথবাহিনীর সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। রাতভর তারা নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। জামিনে মুক্তির পরও তাকে কেন আটক করা হল জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি) মো. কফিল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র মিনুকে জরুরি অধ্যদেশের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/ আরএ/এসএনডি/১৬৪৪ ঘ.