২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

সাবেক বিএনপি সাংসদ আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার শুরু হয়েছে। এদিকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলায় এদিন আরও এক সাক্ষীর আংশিক সাক্ষ্য নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক বিএনপি সাংসদ আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার শুরু হয়েছে। এদিকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলায় এদিন আরও এক সাক্ষীর আংশিক সাক্ষ্য নেওয়া হয়। লবীর মামলায় সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দীনের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ঢাকার উপ--কর কমিশনার মো. নুরুল আমিন। তার আংশিক সাক্ষ্য নেওয়া হয়; রোববার পুনরায় নুরুল আমিনের সাক্ষ্য নেওয়া হবে। আলী আসগর লবীকে সকাল সাড়ে নয়টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এ মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। গত মঙ্গলবার মামলার অভিযোগ গঠন করা হয়। গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন। একই আদালতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আংশিক সাক্ষ্য দেন সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৪) মো. রবিউল হাসান। আগামী সোমবার পুনরায় তার সাক্ষ্য নেওয়া হবে। এ মামলার ইতিমধ্যে বাদীসহ ১০ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার মোট সাক্ষী ৩৬ জন। মহীউদ্দীন খান আলমগীরকে সকাল সাড়ে নয়টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০২ ঘ.