২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলমকে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার বিকালে আশেকপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

টাঙ্গাইল, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলমকে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার বিকালে আশেকপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাশেদুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২২ ঘ.