২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানক আজম গ্রেপ্তার: বিএসএফ মহাপরিচালক

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজমকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। ত্রিপুরার কলসিমুরা থেকে গত ২৮ মে এ দুজনকে গ্রেপ্তার করে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার আগরতলায় এক সম্মেলনে বিএসএফ মহাপরিচালক এ কে মিত্র বলেছেন, ""ভ্রমণের বৈধ কোনো কাগজপত্র না থাকায় আমাদের সৈন্যরা ওই দুজনকে ২৮ মে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে।" (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

গুয়াহাটি, ০৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজমকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। (সংশোধিত) ত্রিপুরার কলসিমুরা থেকে গত ২৮ মে এ দুজনকে গ্রেপ্তার করে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার আগরতলায় এক সম্মেলনে বিএসএফ মহাপরিচালক এ কে মিত্র বলেছেন, ""ভ্রমণের বৈধ কোনো কাগজপত্র না থাকায় আমাদের সৈন্যরা ওই দুজনকে ২৮ মে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে।" নানক ও আযমের গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার এই প্রথম কোনও ভারতীয় কর্মকর্তা খবরটি নিশ্চিত করলেন। তবে নিজেকে মির্জা আজম দাবি করে এক ব্যক্তি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঢাকাতেই আছেন। গ্রামীণফোনের একটি নম্বর থেকে ফোন করেন তিনি। এদিকে ত্রিপুরা পুলিশের প্রধান কেটিডি সিং এ বিষয়ে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। সিং বলছেন, "অনেক বাংলাদেশীই ত্রিপুরাতে গ্রেপ্তার হয়েছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। অবৈধভাবে এরকম প্রবেশের বিষয়টি নিশ্চিত হলে তাকে ফেরৎ পাঠানো হবে।" সংশোধন: দ্বিতীয় প্যারায় আসামের জায়গায় ত্রিপুরা লিখতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/কেএম/১৯৫৪ঘ.