২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের দুর্নীতি মামলায় আরও চারজনের সাক্ষ্য

সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির মামলায় সোমবার আরও চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির মামলায় সোমবার আরও চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। জাতীয় সংসদ ভবনের বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। আদালত আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি ঘোষণা করেছে। ওই দিন মামলার অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। সোমবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হয় মীর নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিনকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১৩৬ ঘ.