২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের সাবেক সাংসদ এএমএইচ সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাগেরহাট--২ আসনে বিএএনপির সাবেক সাংসদ ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এএমএইচ সেলিমের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদাবাজি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

বাগরেহাট, মে ৩১ (বডিনিউিজ টুয়ন্েেটিফার ডটকম) -- বাগেরহাট--২ আসনে বিএএনপির সাবেক সাংসদ ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এএমএইচ সেলিমের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদাবাজি মামলা হয়েছে। বাস মালিক আব্দুল ওয়াদুদ বৃহস্পতিবার সকালে বাগেরহাট থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামী হলেন পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি ও বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাজাহান মিনা। পুলিশ বৃহস্পতিবার বিকালে শাজাহান মিনাকে গ্রেফতার করেছে। অন্যদিকে সেলিম আগে থেকেই কারাগারে রয়েছেন। তাদের দুজনের বিরুদ্ধে খুলনা--বাগেরহাট রুটে বাস চালানোর অনুমতি দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন আব্দুল ওয়াদুদ। এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলা হওয়ার কথা স্বীকার করেন। এদিকে, এএমএইচ সেলিমের অর্থ সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে খোঁজ নিতে আসা দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিদল দুই দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে ঢাকা ফিরে গেছে। দলের সদস্যরা বাগেরহাটের উত্তরা, পূবালী, ইসলামী, জনতা ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন তফশিলী ব্যাংকে গিয়ে সেলিম, তার স্ত্রী ও ভাইসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীর ব্যাংক হিসাব তদন্ত করে। এ ব্যাপারে প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হাসান বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়ার কথা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৩ ঘ.