ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জরুরি মতা আইনে গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষ মতা আইনে তার বিরুদ্ধে এক মাসের আটকাদেশেরও প্রস্তাব রয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ।
রফিকুল ইসলামের বিরুদ্ধে জরুরি মতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় সরকারবিরোধী মিছিল সমাবেশসহ উস্কানিমুলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি বাসায় বসে সন্ত্রাসীদের নিয়ে দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
আদালতে অধ্যাপক রফিকুল ইসলামের পে জেলখানায় তার সুচিকিৎসা ও ডিভিশনের প্রার্থনা করা হলে মহানগর হাকিম এম এ সালাম জেলকোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যে কারা -কর্তৃপকে নির্দেশ দেন।
যৌথবাহিনী মঙ্গলবার ভোর চারটার দিকে ধানমন্ডির বাসা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএফ/এমআই/১৭০২ ঘ.
bdnews24