২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মেয়রের বাসায় তল্লাশি

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সারোয়ারের কাউনিয়ার বাসায় মঙ্গলবার প্রথম প্রহর থেকে সকাল ছয়টা পর্যন্ত যৌথবাহিনী তল্লাশি চালিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 10:11 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

তবে অভিযানের সময় মেয়র সারোয়ার বাসায় ছিলেন না।

মাঝরাতের পর থেকে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এই তল্লাশি চলে। এই অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন শফিক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ২৪.কম কে বলেন, মেয়রের বাসা থেকে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। জানা গেছে মেয়রের বাসা থেকে জমির দলিল, ব্যাঙ্কের চেকসহ মূল্যবান কাগজ-পত্র জব্দ করা হয়। তবে মেয়রকে গ্রেপ্তারের জন্য এই অভিযান চালানো হয়েছিল কিনা জানতে চাইলে র‌্যাব তা নিশ্চিত করে কিছু বলেনি।