২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ জুন

মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের প্রধান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩ জুন। ওইদিন তাকে আদালতে উপস্থিত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের প্রধান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩ জুন। ওইদিন তাকে আদালতে উপস্থিত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর চতুর্থ সহকারী দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর সোমবার এই তারিখ ধার্য করেছেন। এদিন মঞ্জুর হাজিরার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তার আইনজীবী মোস্তফা কামাল আদালতে বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় মঞ্জু আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী তার মক্কেলের হাজিরার জন্য নতুন তারিখ ধার্যের আবেদন করেন বিচারক আগামী ৩ জুন অভিযুক্তের উপস্থিতি ও অভিযোগ গঠনের দিন ধার্য করেন। গত ৮ মাচ যৌথবাহিনী আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসা থেকে ২১ বোতন বিদেশি মদ উদ্ধার করে। ধানমন্ডি থানার উপ--পরিদর্শক মোস্তাক আহম্মেদ এ ঘটনায় ধানমন্ডি থানায় বাদি হয়ে মঞ্জুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেন। ১৩ মে মঞ্জুকে অভিযুক্ত করে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মঞ্জু এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এমএইচবি/১৮৪২ ঘ.