মাসুদা রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হাসিনা
মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা রহমানকে দেখতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
মাসুদা রহমান দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছেন। তাকে গত ২২ মে এই হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ছয়টায় হাসপাতালে আসেন এবং প্রায় দশ মিনিট অবস্থান করেন। তিনি চিকিৎসকদের কাছে মাসুদা রহমানের চিকিৎসার খোঁজখবর নেন।
