২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাজাহান সিরাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ ও তার স্ত্রী রাবেয়া হায়দারের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সাভারের কলতাসুতি গ্রামের বাসিন্দা হাতেম আলী গত ১৪ মে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। শাহজাহান সিরাজ ও তার স্ত্রীসহ স্থানীয় আব্দুস সামাদ, ওয়াহেদ আলী ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে এ মামলার আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, কলতাসুতি গ্রামের হাতেম আলী ৪০ বছর আগে জেলা প্রশাসন থেকে রনস্থল মৌজার এক একর জমি বন্দোবস্ত নেন। গত বছরের ৩০ এপ্রিল শাহজাহান সিরাজ ও তার স্ত্রী রাবেয়া হায়দারের নির্দেশে মামলার অন্য অভিযুক্তরা জোর করে ওই জমি দখল করে নেন।

এছাড়া গত বছরের ১৫ মে বাদির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করেন তারা। এ সময় বাদীকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মামলার আসামীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।