২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার অস্ত্র মামলা তিন মাসের জন্য স্থগিত

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না তার করণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 12:55 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

গত ৩ ফেব্র“য়ারি গভীর রাতে ব্যারিস্টার নাজমুল হুদাকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর দুদিন পর তার পিলখানার কার্যালয় থেকে পয়েন্ট ৩২ বোর রিভলবারের ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি দায়েরের পর ৮ মার্চ একই থানায় নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর ৮ এপ্রিল ওই মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়।  

মামলাটি বাতিলের জন্য নাজমুল হুদার আবেদনের শুনানিতে ব্যারিস্টার রফিকুল হক বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী তার রিভলবারটি ২৮ ডিসেম্বর দোহার থানায় জমা দেন। রিভলবারের গুলিগুলো তার গ্রেপ্তার হওয়ার দুদিন পরে উদ্ধার করা হয়েছে। এগুলো তার নিজের দখলে ও নিয়ন্ত্রণে ছিল না। এছাড়া ঘটনার একমাসেরও বেশি সময় পর মামলাটি দায়ের করা হয়েছে।

সরকার ও নাজমুল হুদার আইনজীবীদের শুনানি শেষে আদালত মামলাটির কার্যক্রম তিনমাসের জন্য স্থগিত করেন