২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তার আ. লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

সিলেটে গ্রেপ্তার আওয়ামী লীগের ৪০ জন প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীর জামিন হয়নি। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করা হলে বিচারক আবদুল গফুর তা নামঞ্জুর করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কৌঁসুলি সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।

জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে গত ১৪ মে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ভাতিজার বাসা থেকে যৌথবাহিনী এ ৪০ জনকে গ্রেপ্তার। পরে আদালত তাদের এক মাস আটকাদেশ দেয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের যুক্তরাজ্য ও কানাডা শাখার নেতা। তারা লন্ডন থেকে শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে দেশে আসেন। বাকিরা সিলেটের বিভিন্ন স্তরের নেতা। এর মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজও রয়েছেন।

প্রবাসী নেতাদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্য থেকে আসা শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, এম এ রহিম, আওয়ামী লীগের কানাডা শাখার সভাপতি সারওয়ার আহমেদ প্রমুখ।

গ্রেপ্তারকৃতদের দাবি, রাজনৈতিক তৎপরতা নয়, পারিবারিক একটি দাওয়াতেই তারা ওই বাড়িতে সমবেত হয়েছিলেন।