২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির চোখে সফল অস্ত্রোপচার

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের চোখে সফলভাবেই ছানি অপসারণ ও ইন্ট্রাকুলার লেন্স স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে বারডেম হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। বিকেল ৪ টায় হাসপাতাল থেকে তাকে বঙ্গভবনে নিয়ে আসা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রাষ্ট্রপতির উপ তথ্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বুলেটিনে বলা হয়েছে, অধ্যাপক শেখ এম এ মান্নাফের নেতৃত্বে একটি চিকিৎসক দল এই অস্ত্রোপচার করেন। দলের অন্য সদস্যরা হচ্ছেন অধ্যাপক এ এইচ সাইদুর রহমান, ডা. নজরুল ইসলাম, ডা. জয়নুল আহসান, ডা. আবদুর রাকীব তুষার, ডা. শারমিনা আলাউদ্দিন এবং ডা.সিদ্দিকুর রহমান।

রাষ্ট্রপতির চোখে অপারেশনের সময় অধ্যাপক হাজেরা মাহবুব, মেজর জেনারেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক এ কে মিয়া, অধ্যাপক মো. ওমর ফারুক, অধ্যাপক এ কে এম নুরুন্নবী চৌধুরী, অধ্যাপক জাফর লতিফ, অধ্যাপক এ কে এম মোরশেদ, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. শেখ বাহার হোসেন এর সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডও উপস্থিত ছিল।

অধ্যাপক এম এ মান্নাফ নফহবংি২৪.পড়স কে জানান, রাষ্ট্রপতির বাম চোখে অত্যাধুনিক পদ্ধতির ফ্যাকো সার্জারির মাধ্যমে ছানি অপসারণ ও ইন্ট্রাকুলার লেন্স স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্টপতির চোখ ভালো আছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

অস্ত্রোপচার শুরু হয় সকাল সাড়ে নয়টায় এবং শেষ হয় ৯টা ৫৫ মিনিটে। এসময় রাষ্ট্রপতির স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম, মন্ত্রি পরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, পিএসওসহ ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।