বিতর্কিত ৩০৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা যোগ্যতার পরীক্ষা দিলেন
বিতর্কিত ৩০৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা যোগ্যতার পরীক্ষা দিলেন। দুই ঘন্টার এই পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে (আইবিএ) শুরু হয়। (আরো তথ্যসহ)
নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বুধবার সাংবাদিকদের জানান, ১০০ নম্বরের এই পরীক্ষায় পাশ নম্বর হচ্ছে ৫০। আইবিএ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছে; পরীক্ষাটি নেওয়াও হচ্ছে তাদেরই ব্যবস্থাপনায়।
তিনি বলেন, ২০০৫ সালে নিয়োগ পাওয়া ৩২০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এ সব কর্মকর্তার আবারও যোগ্যতার পরীক্ষার আয়োজন করেছে। এদের মধ্যে ১৭ জন এরইমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন।
সচিব হুমায়ুন কবির জানান, যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করবেন, তাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী মানিকগঞ্জের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদ মিয়া সাগর শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, “কবে নাগাদ পরীক্ষার ফল প্রকাশ হবে কর্তৃপক্ষ তা এখনো জানায়নি।”
