হাসাপাতালে সালাউদ্দিন কাদের চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা কারাবন্দী সালাউদ্দিন কাদের চৌধুরীকে বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হৃদযন্ত্রের এনজিও গ্রাম করার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর একটা পর্যন্ত অবস্থান করার পর তাকে পুনরায় বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার ছোট ছেলে হুমায়ুান কাদের চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “বাবাকে সকালে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে এনজিও গ্রাম শেষে কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
এর আগে চলতি মাসের প্রথম দিকে সালাউদ্দিন কাদেরকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানায়।
জরুরি অবস্থা ঘোষণার পর যে কজন শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে যৌথবাহিনী আটক করে তার মধ্যে অন্যতম হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রথমে তাকে রংপুর কারাগারে রাখা হয়েছিল। এক মাস পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর হৃদযন্ত্রের জটিলতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটে ভর্তি করা হয়।
