২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিষ্টার মওদুদ হাসপাতালে

অসুস্থ হয়ে পড়ায় সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদকে সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

উপ-মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ব্যারিষ্টার মওদুদ আহমেদকে বিকাল সাড়ে চারটায় হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ তাঁর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। এছাড়া কোমরে ব্যাথা রয়েছে। রাতটা তাঁকে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় থাকতে হতে পারে।”

হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মওদুদকে প্রথমে নিউরোসার্জিকেল জরুরি বিভাগে ও পরে কার্ডিয়াক ইমারজেন্সিতে নেওয়া হয়েছে। কিছু পরীক্ষা করা হয়েছে। রাতটা পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হবে। মঙ্গলবার পরীক্ষার ফলাফল পাওয়ার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৩ এপ্রিল সকালে গুলশানের বাসা থেকে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। একই দিন বিকালে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।