২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুদ্দীনের ভাষণে এরশাদ খুশি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শুক্রবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, “দেশের ১৪ কোটি মানুষের কথা বলায় আমি তার ভাষণকে স্বাগত জানাই।”

এরশাদ আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দেশ থেকে দুর্নীতি নির্মূলে সফল হবেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “তার কার্যকর চেষ্টায় ভবিষ্যতে একটি দুর্নীতি মুক্ত সরকার গঠিত হবে।”

২০০৮ এর মধ্যে নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচন কমিশনের নির্বাচন পূর্ব-প্রস্তুতি এবং ভোটার আইডি কার্ড তৈরি করার প্রয়োজনীয় সময়ের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এই সময় ঘোষণা করেছেন।

এরশাদ বলেন, “ স্থগিত উপজেলা নির্বাচন জনগনের স্বপ্ন। প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাচন করার ব্যাপারে তার অগ্রাধিকার তালিকায় থাকার কথা বলেছেন।”