২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পলাতক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাতাল অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যৌথবাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী মুহিবুর রহমান মামুন। সোমবার গভীর রাতে মাধবপুরে একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, রাত ১২টার দিকে মাধবপুর থানার নোয়াপাড়ার হোটেল আল আমিনে মাতাল অবস্থায় মহিবুর রহমান মামুন ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। অন্যরা হলেন মাস্টার কোয়ার্টার এলাকার গাজী আবদাল এবং চিড়াকান্দি এলাকার হুমায়ুন রাজু।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাধবপুর থানায় মঙ্গলবার একটি মামলা করেছে।

ওসি আরও জানান, মামুন যৌথবাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযান শুরুর পর থেকে মামুন পলাতক ছিল। তাকে ধরতে যৌথবাহিনী বেশ কয়েকবার তার কলেজ কোয়ার্টারের বাসায় অভিযানও চালিয়েছিল।