২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজ ওরফে কালা হাফিজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকা থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১১-এর উপ পরিচালক মেজর মাকসুদুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন।

২০০৪ সালের ৭ মে টঙ্গির নিজ বাসভবনে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার রায়ে ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল ১৪ জনকে ডাবল ফাঁসির আদেশ দেয়।