৩০০ নির্বাচন কর্মকর্তাকে আবারো পরীক্ষা দিতে হবে
জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রায় ৩০০ নির্বাচন কর্মকর্তাকে আবারো পরীক্ষা দিয়ে চাকরির যোগত্য প্রামান করতে হবে। অভিযোগ আছে রাজনৈতিক বিবেচনায় এদের নিয়োগ দেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে।
২০০৫ সালে এ সব কর্মকর্তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এখন এসব কর্মকর্তাকে চাকরি স্থায়ী করতে হলে আবারো পরীক্ষা দিতে হবে।
কমিশনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, “যোগ্যতাই কোনো চাকরিতে নিয়োগের মাপকাঠি হওয়া উচিত। যারা ওই পরীক্ষায় পাশ করতে পারবে না, তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে।”
