বাতিল নির্বাচনের সামগ্রী জেলা -- উপজেলায় পাঠানো হচ্ছে
বাতিল হয়ে যাওয়া ২২ ফেব্র“য়ারির নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা বিভিন্ন উপকরণ জেলা ও উপজেলা পর্যায়ে পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল থেকে ট্রাকে করে এ সব মালামাল পাঠানো শুরু হয়েছে।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর এতেদিন ধরে লাখ লাখ টাকার এ সব নির্বাচনী মালামাল কমিশন সচিবালয়ের বিভিন্ন কক্ষের সামনে স্তুপ করে ফেলে রাখা হয়েছিল।
কমিশন সূত্রে জানা গেছে, এ সব নির্বাচনী উপকরণ জেলা ও উপজেলা পর্যায়ের গুদামে রাখা হবে। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনে এ সব উপকরণ ব্যবহার করা হতে পারে।
