২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকরিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি

সম্প্রতি বদলি হওয়া নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব মোহাম্মাদ জকরিয়ার বিরুদ্ধে কমিশন থেকে জরুরি ফাইলপত্র সরিয়ে ফেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কমিশন সূত্র জানায়, উপসচিব আহমেদ মোরশেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি খতিয়ে দেখবে, গত শুক্রবার ছুটির দিনে মোহাম্মাদ জকরিয়া তার কক্ষ থেকে  যে ১২ বস্তা নথিপত্র সরিয়ে ফেলেছেন, সেখানে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে কী না। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মাদ সাইবুরকে দিয়ে বিতর্কিত এই কর্মকর্তা ওই সব ফাইলপত্র বাসায় নিয়ে যান।

পদত্যাগী নির্বাচন কমিশনার স ম জাকারিয়াও ছুটির দিনে একইরকমভাবে তার কক্ষ থেকে বিপুল পরিমাণ নথিপত্র সরিয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে।