২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানের স্ত্রীকে গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

সাবেক প্রতিমস্ত্রী আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে গ্রেপ্তার ও হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীা সমন্বয়ে গঠিত বেঞ্চ সাবেরা আমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনে আমান উল্লাহ আমানের দেওয়া সম্পদের হিসেবে এর উৎসের হিসাব দেওয়া হয়নি এই অভিযোগে কমিশনের একজন উপ পরিচালক ৬ মার্চ কাফরুল থানায় আমান উল্লাহ আমান এবং সাবেরা আমানের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা করেন।

আবেদনটির ওপর সংক্ষিপ্ত শুনানির পর এ মামলা বিচারিক আদালত আমলে না নেওয়া পর্যন্ত সাবেরা আমানকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

সাবেরা আমানের পক্ষে মামলা পরিচালনা করেন খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ।